কৃষিতে সিনজেনটা

কৃষিতে সিনজেনটা হলো সিনজেনটা বাংলাদেশের একটি অনন্য ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক, যার সারা বাংলাদেশে ১০০০ টিরও বেশি ফ্র্যাঞ্চাইজি আউটলেট রয়েছে। এটি বাংলাদেশের বৃহত্তম এগ্রিবিজনেস ফ্র্যাঞ্চাইজি নেটওয়ার্ক।

সিনজেনটা বাংলাদেশের ফসল সুরক্ষা পণ্যগুলি কৃষিতে সিনজেনটা আউটলেট গুলির মাধ্যমে সমগ্র বাংলাদেশে পাওয়া যায়। আউটলেট গুলি কৃষকদের চূড়ান্ত আত্মবিশ্বাস দেয় যে তারা তাদের ফসলের জন্য সবসময় গুনগত মান সম্পন্ন পণ্য পাচ্ছে।

প্রতিটি (কৃষিতে সিনজেনটা) ফ্র্যাঞ্চাইজি সিনজেনটা বিক্রয় প্রতিনিধি দলের পাশাপাশি তাদের প্রাথমিক বিক্রয় ক্ষেত্রগুলিতে কৃষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখে এবং চাহিদা উৎপাদন কার্যক্রম ও খামারের পরিষেবা গুলিতে সক্রিয়ভাবে ভূমিকা রাখে।