সমন্বিত কৌশলের সুবিধাসমূহ সবচেয়ে বেশি দেখা যায় ক্রমবর্ধনশীল বাজারগুলোতে, যা মূলত প্রযুক্তির নির্ভরতা এবং কেন্দ্রীভূতকরণের মাধ্যমে পরিচালিত হয়। আমরা এই বাজারগুলোতে মৌলিক সাফল্য জনিত কৌশলের কারণগুলো চিহ্নিত করেছি এবং তা আরও বিস্তৃতভাবে পুনরায় প্রয়োগের চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা গ্রাহকদের সাথে সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং সমন্বিত সমাধানের পরিধি বাড়িয়ে তুলতে বেশকিছু নতুন পণ্য আমরা বাজারে আনছি।
উচ্চ ফলন ও সম্পদের উন্নত ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের জন্য সঠিক মূল্য প্রদান করে আমাদের শেয়ারহোল্ডারদের জন্য উন্নত মানদন্ড তৈরি করা আমাদের মূল লক্ষ্য।
প্রতিদিন, গ্রাহকরা আমাদের পণ্যের মান পর্যবেক্ষণ করে থাকে। মার্কেট শেয়ার অর্জনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে, আমাদের পণ্যসম্ভারের সুবিধাগুলো শুধু চাষীদের জন্য নয়, ভ্যালু-চেইনের অধীনে থাকা অন্যান্য অংশগ্রহণকারীদেরও ধারাবাহিকভাবে প্রদর্শণ করা প্রয়োজন। একইসাথে আমাদের উদ্ভাবনী শক্তি বজায় রাখতে হবে এবং সঠিক মাত্রায় নতুন নতুন পণ্য নিয়ে আসতে হবে।
আমাদের শস্যকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি কোম্পানির সাথে ওতঃপ্ৰোতভাবে জড়িত, যা গ্রাহকদের কাছেও স্বীকৃত। নিজেদেরকে উৎপাদনকারী হিসাবে চিন্তা করে আমরা এখন বিশ্বব্যাপী এই উদ্ভূত চাহিদা পূরণ করতে আরো দক্ষভাবে সক্ষমতা অর্জন করেছি । তারই ধারাবাহিকতায় ক্রমবর্ধনশীল বাজারগুলোকে আমরা প্রযুক্তিনির্ভর করতে সক্ষম হয়েছি যার মাধ্যমে আমরা উন্নত দেশগুলোতে আগাছা ও বালাই-এর মতো সমস্যাগুলো সমাধানে কৃষকদের সহায়তা করে যাচ্ছি। সীমিত প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এমন সমাধান তৈরি করছি যা কৃষিকাজে স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে।
ভূমি, প্রযুক্তি এবং জনশক্তিকে এক করে তার সকল সমস্যার সমাধান নিয়ে এসে আমরা উৎপাদনশীলতা বাড়িয়ে তুলছি।
ফসলের জন্য আমাদের সমন্বিত সমাধানসমূহ:
- এমন বীজ যা একদম শুরু থেকে দ্রুত ফলন দেয়, সতেজতা বৃদ্ধি এবং গুণগত মান ধরে রাখে।
- ফসল রক্ষাকারী পণ্য যা কীট-পতঙ্গ, আগাছা এবং রোগ-বালাই নিয়ন্ত্রণ-এর মাধ্যমে ফলন রক্ষা করে।
- বীজ রক্ষাকারী প্রযুক্তি যা অসুরক্ষিত বীজ এবং চারাগুলাকে কীট-পতঙ্গ এবং রোগ-বালাই থেকে রক্ষা করে।
ধানের জন্য আমাদের সমন্বিত সমাধান:
GroMore একটি সিনজেনটা পণ্য যা একটি সহজ শস্য নিরাপত্তা প্রটোকল এবং কৃষিজাতীয় নির্দেশিকা। এই নির্দেশিকার মাধ্যমে কৃষকরা ফসল ফলনের চারটি মূলধাপ: চারা, উদ্ভিজ্জ, প্রজনন এবং পরিপক্ককরণের জন্য, তাদের ধানের ফসল ফলাতে ও সুরক্ষিত রাখতে, ফলনবৃদ্ধিতে এবং গুণগত মান উন্নত করতে ব্যবহৃত হয়। এই প্রোটোকলগুলো বিভিন্ন পর্যায়ের ক্যাম্পেইন এর মাধ্যমে তাদের ভাষায় জানানো হয়, যেই ক্যাম্পেইন গুলো খুচরা দোকানে পর্যায়ক্রমিক মার্চেন্ডাইজিং এর মাধ্যমে পরিচালিত হয়। চাষীরা প্রতি পর্যায়ে ফষল ফলনের জন্য ধাপে ধাপে নির্দেশনা পান। তাই কী করতে হবে এবং কখন, কীভাবে ফলাফলগুলো খুঁজে বের করতে হবে এবং পরবর্তী ধাপের জন্য কীভাবে রোপণ করতে হবে, তা তারা জানে। এই প্রোটোকলগুলো এমনকি ক্ষুদ্র কৃষকদের ব্যবহারের জন্যও সহজ এবং তাৎক্ষণিকভাবে ফলাফলও এনে দিচ্ছে, যা বাংলাদেশের কৃষকদের জন্য ৩০ শতাংশ পর্যন্ত ফলন বাড়িয়ে তুলবে বলে আশা করা যায়।
ভূট্টার জন্য আমাদের সমন্বিত সমাধান:
ভূট্টা চাষের সমাধানের জন্য আমাদের আছে সবচেয়ে উন্নত ও হাইব্রিড বীজ (এনকে ব্র্যান্ড বীজ)। বীজের যত্ন সমাধান, ফসল-রক্ষাকরণ পণ্য, বিশেষায়িত এবং নির্ভুল কৃষি-সংক্রান্ত কাজের প্রোটোকলের মাধ্যমে ফলন বাড়াতে সহায়তা করে, যা কৃষকদের চাহিদা পূরণের জন্য উপযুক্ত। এই সমাধানটি এর মধ্যে ৫০০০-এরও বেশি কৃষকদের কাছে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে।
শাক-সবজির জন্য আমাদের সমন্বিত সমাধান:
সিনজেনটা-এর সব্জির জন্য একটি সমন্বিত সমাধান আছে, যা সেরা মানের ফলন বাড়াতে উন্নত হাইব্রিড জাতের বীজ, ফসল সুরক্ষা প্রযুক্তি এবং কৃষিতত্ত্বের দক্ষতার সমন্বয় করে। এটি উচ্চ ফলনের জন্য এক শক্তিশালী ভিত্তি তৈরি করে দেয়, যা উচ্চফলন দিতে সবল মূলের ভালো চারাকে ভালভাবে বেড়ে উঠে সহায়তা করবে। অধিক ফুল, একই আকৃতির ফল এবং পোকামাকড় ও রোগ-বালাই থেকে উচ্চতর সুরক্ষাদানের ফলে কৃষকরা আত্মবিশ্বাসের সাথে ভালো মানের ফসল উৎপাদন করতে পারে।