আচরণবিধি

ব্যবসায়িক সাফল্য ধরে রাখতে আমাদের স্টেকহোল্ডারদের অবশ্যই সিনজেনটার উপর আস্থাশীল হতে হবে। আমরা তখনই তাদের বিশ্বাস ধরে রাখতে পারবো, যখন নৈতিকতা এবং সততাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তা ধরে রাখার প্রচেষ্টায় প্রতিনিয়ত কাজ করে যাবো।
 

আমাদের আচরণবিধি প্রতিষ্ঠানের সামগ্রিক কাঠামোর মূল চাবি। এটিই সিনজেনটা-এর উপর আস্থা ধরে রাখতে এবং আমাদের সকল কর্মকান্ডের সাথে সংহতি রেখে ব্যবসায়িক, সামাজিক এবং পরিবেশগত দায়দায়িত্বগুলো ধরে রাখার প্রতিশ্রুতি প্রদর্শন করে। এটি সিনজেনটা-এর পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত এবং ব্যবসায়িক কার্যকলাপের একটি অবিচ্ছেদ্য অংশ।

সিনজেনটা-এর সকল কর্মকর্তা-কর্মচারী এই আচরণবিধির একটি করে অনুলিপি গ্রহণ করে থাকেন, এই আচরণবিধি সম্পর্কে জানতে, বুঝতে এবং প্রয়োগ করার ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য। আচরণবিধি সম্পর্কে আরও গভীর ধারণা দিতে সিনজেনটা বাংলাদেশ-এর শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা অধিবেশন এবং বিস্তারিত অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে।

যেকোনো ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে, তা সরাসরি তাদের লাইন ম্যানেজারকে, আমাদের আইনি, কমপ্লায়েন্স বা মানবসম্পদ টিমের সদস্যদের কাছে, অথবা আমাদের হেল্পলাইনের মাধ্যমে জানাতে আমরা কর্মচারীদের উৎসাহিত করি। আমাদের হেল্পলাইনে ২১টি ভাষায় ২৪ ঘণ্টা যোগাযোগ করা যায়।

এই আচরণবিধি লঙ্ঘন করা হলে বর্তমান কর্মসংস্থান আইনানুযায়ী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। সিনজেন্টার এই আচরণবিধির অধীনে আমরা সকল কমপ্লায়েন্স এবং ঝুঁকি ব্যাবস্থাপনা সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

আইন

  • আইনসম্মত
  • প্রতিযোগী আইন
  • ঘুষ এবং দুর্নীতি
  • গোপন তথ্য আদান-প্রদান (আভ্যন্তরীণ লেনদেন)
  • স্বাস্থ্য, নিরাপত্তা এবং পরিবেশ 

ব্যবসায়িক নৈতিকতা

  • বিজ্ঞাপন, বিক্রয় ও বিপণন অনুশীলন
  • উপহার, সেবা এবং বিনোদন প্রস্তাব করা অথবা গ্রহণ করা
  • রাজনৈতিক অংশীদারিত্ব
  • তদবির করা
  • স্বৈরতান্ত্রিক সরকারের সাথে কাজ করা
  • প্রাণীদের উপর পরীক্ষা করা
  • চুক্তিগত বাধ্যবাধকতা এবং নথিগত মান
  • স্বার্থবিরোধী কার্যকলাপ

সামাজিক

  • পরিবেশগত প্রভাব
  • জীববৈচিত্র্য
  • সম্প্রদায়
  • স্টেকহোল্ডারের সাথে যোগাযোগ 

বিজ্ঞান, পণ্যসমূহ এবং মালিকানা

  • গবেষণা এবং সম্প্রসারণ
  • পণ্যের নিরাপত্তা, মান এবং সেই বিষয়ক প্রশিক্ষণ
  • সম্পদ রক্ষা
  • মেধাস্বত্ব রক্ষা 

জনগণ

  • শ্রম অধিকার
  • বৈষম্য এবং হয়রানি
  • বৈচিত্র্য

আমরা আশা করি সকল কর্মকর্তা-কর্মচারী যেকোনো আচরণবিধি লঙ্ঘন অথবা অন্য কোনো সন্দেহজনক অনৈতিক কর্মকান্ড লক্ষ্য করে থাকলে তাদের ম্যানেজার অথবা কমপ্লায়েন্স টিমের একজন সদস্যকে অথবা আমাদের কমপ্লায়েন্স হেল্পলাইনের মাধ্যমে জানাবে।